বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের তাগিদ জুবাইদার ● ফ্ল্যাট বিক্রিতে মন্দা, ঝুঁকিতে ৫০ লাখ কর্মসংস্থান ● জ্বালানি সরবরাহে অনাগ্রহ, বিকল্প চুক্তিতে বাড়তি খরচ ● সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেছেন ● মুন্সীগঞ্জে ১৫টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন পেলো অনুদানের চেক ● শ্রীনগরে অনুমোদন ছাড়াই একের পর নির্মাণ হচ্ছে বহুতল ভবন! ● টঙ্গীবাড়িতে সংঘর্ষ, কিশোরীসহ দুই নারীকে কুপিয়ে জখম ● সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ● বাড়ৈখালী বাজার সেতু ঘেঁষে অপরিকল্পিত হোটেল নির্মাণ: হুমকির মুখে যাতায়াত ও সৌন্দর্য ● সিরাজদীখানে পপুলার জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক; নারীদের আত্মনির্ভরশীল না করে বাল্যবিয়ে দিয়ে দায়িত্ব এড়ানো যাবে না.

জুয়েল দেওয়ান, গজারিয়া.

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৮:৪৭ এ এম
গজারিয়ায় নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক; নারীদের আত্মনির্ভরশীল না করে বাল্যবিয়ে দিয়ে দায়িত্ব এড়ানো যাবে না.


সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন 
মেয়েরা রেজাল্ট ভালো করছে, পাবলিক পরীক্ষায় এগিয়ে আছে, বিশ্ববিদ্যালয়েও ভর্তি হচ্ছে। কিন্তু সার্বিক ক্যারিয়ারে গিয়ে তারা সেভাবে শাইন করতে পারছে না। কারণ, অভিভাবকরা মনে করেন মেয়েদের বিয়ে দিয়ে দিলেই দায়িত্ব শেষ। কিন্তু নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত কোনো ভাবেই বাল্যবিয়ে দেওয়া যাবে না।


গতকাল ​মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, বর্তমান যুগ কেবল গতানুগতিক সরকারি চাকরির নয়। টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মঙ্গলে বসতি স্থাপনের স্বপ্ন দেখছেন এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুধু নারী ইঞ্জিনিয়ারদের কমিউনিটি টেসলার প্রোডাকশন করছে। তেমনি গজারিয়ার মেয়েরাও আগামী দিনে মহাশূন্য জয় এবং বৈশ্বিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখবে। সেই স্বপ্ন পূরণে পড়াশোনার পাশাপাশি মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমিয়ে কঠোর পরিশ্রম করতে হবে।


​ছাত্রীদের বাল্যবিয়ে থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে তোমরা আমার সামনে যারা বসে আছো, প্রত্যেকে আমার কন্যাসমতুল্য। সবাই হাত তুলে কমিটমেন্ট করো যতক্ষণ পর্যন্ত নিজের পায়ে নিজেরা প্রতিষ্ঠিত না হচ্ছো, ততক্ষণ কেউ বাল্যবিয়ে করবে না। যদি পরিবার থেকে চাপ আসে, তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চলে আসবে।


গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অধ্যাপক কী-নোট স্পিকার: ড. শরীফা সুলতানা প্রমুখ।


এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীলিমা আফরোজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)