বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের তাগিদ জুবাইদার ● ফ্ল্যাট বিক্রিতে মন্দা, ঝুঁকিতে ৫০ লাখ কর্মসংস্থান ● জ্বালানি সরবরাহে অনাগ্রহ, বিকল্প চুক্তিতে বাড়তি খরচ ● সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেছেন ● মুন্সীগঞ্জে ১৫টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন পেলো অনুদানের চেক ● শ্রীনগরে অনুমোদন ছাড়াই একের পর নির্মাণ হচ্ছে বহুতল ভবন! ● টঙ্গীবাড়িতে সংঘর্ষ, কিশোরীসহ দুই নারীকে কুপিয়ে জখম ● সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ● বাড়ৈখালী বাজার সেতু ঘেঁষে অপরিকল্পিত হোটেল নির্মাণ: হুমকির মুখে যাতায়াত ও সৌন্দর্য ● সিরাজদীখানে পপুলার জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টঙ্গীবাড়িতে সংঘর্ষ, কিশোরীসহ দুই নারীকে কুপিয়ে জখম

মো. মাসুম হাসান আফিফ

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৯:০১ এ এম
টঙ্গীবাড়িতে সংঘর্ষ, কিশোরীসহ দুই নারীকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় বটি দিয়ে কুপিয়ে এক নারী ও তাঁর কিশোরী মেয়েকে জখম করার অভিযোগ উঠেছে রিমা আক্তার নামে এক নারির বিরুদ্ধে। এ ঘটনায় রিমা আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে টঙ্গীবাড়ি থানায় মামলা করেছেন আবুল হালদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বেশনাল গ্রামের নাজমুল হালদারের স্ত্রী রিমা আক্তারের সঙ্গে প্রতিবেশী বাবু হালদারের প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন আবুল হালদারের পরিবার। তাঁদের অভিযোগ, নাজমুল হালদার বাড়িতে না থাকলে বাবু হালদার প্রায়ই রিমা আক্তারের ঘরে যাতায়াত করতেন। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও তাঁরা তা উপেক্ষা করেন।

এজাহারে আরও বলা হয়, বুধবার সকালে বাবু হালদার রিমা আক্তারের ঘরে গেলে তাঁর শাশুড়ি পিয়ারা বেগম বাধা দেন। এ সময় বাবু হালদার পিয়ারা বেগম ও তাঁর স্বামী আবুল হালদারকে গালিগালাজ করেন। তাঁরা প্রতিবাদ করলে বাবু হালদার তাঁদের মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে পিয়ারা বেগমের বড় মেয়ে লিপি আক্তার (৩৬) ও নাতনি আফরিন আক্তার (১৭) বাড়িতে আসেন। পরে তাঁরা রিমা আক্তারের ঘরে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে রিমা ঘরে থাকা বটি দিয়ে লিপি আক্তারকে কোপ দেন। মাকে বাঁচাতে এগিয়ে গেলে আফরিনকেও কুপিয়ে জখম করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লিপি আক্তার ও আফরিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আবুল হালদার বলেন, পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিদের হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে বাবু হালদার বলেন, ‘সকালে আমার সঙ্গে তাঁদের ছোটখাটো একটি সমস্যা হয়েছিল। পরে তা মিটমাট হয়ে গেছে। এরপর তাঁদের সঙ্গে কী হয়েছে, তা আমার জানা নেই।’

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)