বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের তাগিদ জুবাইদার ● ফ্ল্যাট বিক্রিতে মন্দা, ঝুঁকিতে ৫০ লাখ কর্মসংস্থান ● জ্বালানি সরবরাহে অনাগ্রহ, বিকল্প চুক্তিতে বাড়তি খরচ ● সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেছেন ● মুন্সীগঞ্জে ১৫টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন পেলো অনুদানের চেক ● শ্রীনগরে অনুমোদন ছাড়াই একের পর নির্মাণ হচ্ছে বহুতল ভবন! ● টঙ্গীবাড়িতে সংঘর্ষ, কিশোরীসহ দুই নারীকে কুপিয়ে জখম ● সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ● বাড়ৈখালী বাজার সেতু ঘেঁষে অপরিকল্পিত হোটেল নির্মাণ: হুমকির মুখে যাতায়াত ও সৌন্দর্য ● সিরাজদীখানে পপুলার জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা সরকারি হরগঙ্গা কলেজের উন্নয়নে নানা প্রস্তাব

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৮:৪৫ এ এম
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা  সরকারি হরগঙ্গা কলেজের উন্নয়নে নানা প্রস্তাব

 

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে শিক্ষক মণ্ডলীর সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক মণ্ডলীর পক্ষে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খান এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনটির আহ্বায়ক আলমগীর কবির।

সভায় শুরুতে আলমগীর কবির সরকারি হরগঙ্গা কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অধ্যক্ষের মাধ্যমে সব শিক্ষককে অভিনন্দন জানান। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব অধ্যাপক আবু আহমেদ আহসান কবিরের সঞ্চালনায় সভায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. রজ্জব আলী অ্যাসোসিয়েশনের সম্ভাব্য করণীয় নিয়ে লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন।

প্রস্তাবনায় শিল্প ও ক্যারিয়ারমুখী কর্মশালা আয়োজন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স, মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মাননা প্রদান, উচ্চমাধ্যমিক স্তরের নির্বাচনী পরীক্ষার পর বিশেষ কোচিংয়ের ব্যবস্থা, আইসিটি ল্যাব স্থাপন, কলেজের সাফল্য ব্র্যান্ডিং, প্রি-ইউনিভার্সিটি মেন্টরশিপ চালু, বিজ্ঞানাগার ও ব্যবহারিক ক্লাসের সুবিধা বৃদ্ধি এবং আধুনিক স্মার্ট লাইব্রেরি স্থাপনের বিষয়গুলো গুরুত্ব পায়।

আলোচনায় অংশ নেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মনির, গণিত বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম, প্রফেসর ডা. অঞ্জন লাল ঘোষ এবং সাংবাদিক ও শিক্ষক মঞ্জুর মোর্শেদ। তাঁরা কলেজের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

এ সময় কলেজের উপাধ্যক্ষ কামারুজ্জামান খান, অধ্যাপক মো. আবদুল মান্নান প্রধান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফারুক মিয়া, অ্যাডভোকেট নাছিমা আক্তার, শিক্ষক ও সাংবাদিক মো. মাহবুবুর রহমান, সমাজসেবক সুলতান আহমেদ, সাবেক কাউন্সিলর হামিদা খাতুন এবং ঢাকা ব্যাংকের ম্যানেজার সায়ান্ত সান্যাল জিতুসহ শিক্ষক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)