বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের তাগিদ জুবাইদার ● ফ্ল্যাট বিক্রিতে মন্দা, ঝুঁকিতে ৫০ লাখ কর্মসংস্থান ● জ্বালানি সরবরাহে অনাগ্রহ, বিকল্প চুক্তিতে বাড়তি খরচ ● সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেছেন ● মুন্সীগঞ্জে ১৫টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন পেলো অনুদানের চেক ● শ্রীনগরে অনুমোদন ছাড়াই একের পর নির্মাণ হচ্ছে বহুতল ভবন! ● টঙ্গীবাড়িতে সংঘর্ষ, কিশোরীসহ দুই নারীকে কুপিয়ে জখম ● সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ● বাড়ৈখালী বাজার সেতু ঘেঁষে অপরিকল্পিত হোটেল নির্মাণ: হুমকির মুখে যাতায়াত ও সৌন্দর্য ● সিরাজদীখানে পপুলার জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেছেন

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৯:০৮ এ এম
সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেছেন

সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেছেন


জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ, অনুদান ও আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। তাই অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার এবং উপকারভোগীদের মধ্যে বিতরণ করা অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সংগঠনগুলোকে নিয়মিত মনিটরিং করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, পিছিয়ে পড়া নারীদের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার পাশাপাশি তাঁদের মাধ্যমে আরও নারীর কর্মসংস্থান ও স্বাবলম্বিতা নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

জেলা প্রশাসক আরও বলেন, নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক নারীকে নিজের পাশাপাশি অন্য নারীদেরও আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)