বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের তাগিদ জুবাইদার ● ফ্ল্যাট বিক্রিতে মন্দা, ঝুঁকিতে ৫০ লাখ কর্মসংস্থান ● জ্বালানি সরবরাহে অনাগ্রহ, বিকল্প চুক্তিতে বাড়তি খরচ ● সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেছেন ● মুন্সীগঞ্জে ১৫টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন পেলো অনুদানের চেক ● শ্রীনগরে অনুমোদন ছাড়াই একের পর নির্মাণ হচ্ছে বহুতল ভবন! ● টঙ্গীবাড়িতে সংঘর্ষ, কিশোরীসহ দুই নারীকে কুপিয়ে জখম ● সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ● বাড়ৈখালী বাজার সেতু ঘেঁষে অপরিকল্পিত হোটেল নির্মাণ: হুমকির মুখে যাতায়াত ও সৌন্দর্য ● সিরাজদীখানে পপুলার জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৯:০০ এ এম
সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 


মুন্সীগঞ্জের সিরাজদীখানে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে তিনটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।


গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর ব্রিজের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।


অভিযানকালে ভাটার মালিক বা সংশ্লিষ্ট কাউকে উপস্থিত না পাওয়ায় অনুমোদনহীনভাবে কার্যক্রম পরিচালনার দায়ে তিনটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।


বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলো হলো,মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকস, মেসার্স নূর ব্রিকস ম্যানুফ্যাকচার ও মেসার্স একতা ব্রিকস।


অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)