রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে? ● ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প ● গান ও মোগলাই খাবারে আইসিসিবি হেরিটেজে ব্যতিক্রমী সন্ধ্যা ● গণমাধ্যমের নীতি অনুসরণ করে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা একদিন অনেক দূর এগিয়ে যাবে: মোহাম্মদ শহিদুল ইসলাম ● টঙ্গীবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মনিরুজ্জামান মনিরের উঠান বৈঠক ● ধলেশ্বরীতে ছাত্রলীগের কর্মসূচিতে যোগদান সন্দেহে ৩৭ জন আটক ● মুন্সীগঞ্জে আলু রোপনে কৃষি জমিতে ব্যস্ত কৃষককূল ● রাত পোহালেই মুন্সীগঞ্জে ছয় উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নেবে ২৮৬০ শিক্ষার্থী ● সন্তানসহ মুক্তারপুর সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক নারীর ● জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়ন, মসজিদের খতিব গ্রেপ্তার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৮:১৭ এ এম
গজারিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন.


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৬ নং গুয়াগাছিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইউনিয়নের জামালপুর গ্রামের দেওয়ান বাড়িতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান।


প্রধান অতিথির বক্তব্যে রাসেল দেওয়ান বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে যাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম না হয়, তা নিশ্চিত করতেই আজকের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রকৃত উপকারভোগীরা যাতে সঠিক ভাবে এ সুবিধা পান, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।


এ সময় উপস্থিত ছিলেন গুয়াগাছিয়া ইউনিয়ন যুবদলের সদস্য মহিউদ্দিন আহমেদ ফকির,শহিদুল, মোহাম্মদ আলী, জজ মিয়া,আলমগীর, মনির হোসেন, ও কৃষক দলের আলম মিয়া প্রমুখ।


ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে তথ্য সংগ্রহ কারি মোঃ শাকিল বলেন, যাদের গলায় সরকার অনুমোদিত আইডি কার্ড থাকবে তাদের নিকট আপনারা তথ্য দিবেন। নতুবা আপনারা প্রতারিত হবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)