শনিবার, ২১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● রিয়েল এস্টেট শুধু ব্যবসা নয়, লাখো মানুষের জীবিকার অবলম্বন ● সন্ত্রাসের রাজনীতি আর ফিরে আসতে দেওয়া যাবে না: তারেক রহমান ● পরীক্ষার ফলাফলে অনিয়ম ও প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার অভিযোগে ● মুন্সীগঞ্জে পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন ● বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম মুন্সীগঞ্জে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ● আজ গজারিয়ায় আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন. ● টঙ্গীবাড়িতে যুবলীগ কর্মী মিজানুর বেপারী গ্রেফতার ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের টহল ও চেকপোস্ট, জোরদার নিরাপত্তা ● আওয়ামী লীগের কর্মসূচির মধ্যেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক ● লৌহজংয়ে শিকের রশিতে গলায় ফাঁস লেগে ৫ বছরের শিশুর মৃত্যু
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকারি শ্রীনগর কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৫৮ এ এম
সরকারি শ্রীনগর কলেজে নবীনবরণ অনুষ্ঠিত


উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থী ও কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় বক্তারা নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)