শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● পরীক্ষার ফলাফলে অনিয়ম ও প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার অভিযোগে ● মুন্সীগঞ্জে পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন ● বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম মুন্সীগঞ্জে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ● আজ গজারিয়ায় আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন. ● টঙ্গীবাড়িতে যুবলীগ কর্মী মিজানুর বেপারী গ্রেফতার ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের টহল ও চেকপোস্ট, জোরদার নিরাপত্তা ● আওয়ামী লীগের কর্মসূচির মধ্যেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক ● লৌহজংয়ে শিকের রশিতে গলায় ফাঁস লেগে ৫ বছরের শিশুর মৃত্যু ● রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ ● তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যা সমাধানে নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন

আবু সাঈদ দেওয়ান সৌরভ

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৮:৪৭ এ এম
মুন্সীগঞ্জে পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন

মুন্সীগঞ্জে পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন

▫️প্রথম ধাপে সদর উপজেলা
▫️ দ্বিতীয় ধাপে গজারিয়া
▫️তৃতীয় টঙ্গীবাড়ি ও লৌহজং
▫️চতুর্থ ধাপে শ্রীনগর ও
▫️ পঞ্চম ধাপে সিরাজদীখান

 

মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিকল্পনার তালিকা অনুযায়ী, প্রথম ধাপে মুন্সীগঞ্জ সদর, দ্বিতীয় ধাপে গজারিয়া, তৃতীয় ধাপে টংগিবাড়ী ও লৌহজং, চতুর্থ ধাপে শ্রীনগর এবং পঞ্চম ধাপে সিরাজদীখান উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপে মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। তৃতীয় ধাপে টঙ্গীবাড়ি উপজেলার ১২টি এবং লৌহজং উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া চতুর্থ ধাপে শ্রীনগর উপজেলার ১৪টি এবং পঞ্চম ধাপে সিরাজদীখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে জেলার ছয়টি উপজেলায় ৬৭টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪টি করে ইউনিয়ন পরিষদ রয়েছে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায়। অন্যদিকে সবচেয়ে কম ৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে গজারিয়া উপজেলায়।

মোহাম্মদ মনির হোসেন উপসচিব নির্বাচন পরিচালনা- ২ অধিশাখা এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)