শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● পরীক্ষার ফলাফলে অনিয়ম ও প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার অভিযোগে ● মুন্সীগঞ্জে পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন ● বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম মুন্সীগঞ্জে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ● আজ গজারিয়ায় আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন. ● টঙ্গীবাড়িতে যুবলীগ কর্মী মিজানুর বেপারী গ্রেফতার ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের টহল ও চেকপোস্ট, জোরদার নিরাপত্তা ● আওয়ামী লীগের কর্মসূচির মধ্যেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক ● লৌহজংয়ে শিকের রশিতে গলায় ফাঁস লেগে ৫ বছরের শিশুর মৃত্যু ● রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ ● তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যা সমাধানে নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লৌহজংয়ে শিকের রশিতে গলায় ফাঁস লেগে ৫ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৮:৩৭ এ এম
লৌহজংয়ে শিকের রশিতে গলায় ফাঁস লেগে ৫ বছরের শিশুর মৃত্যু


মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পাটের তৈরি শিকের রশিতে গলায় ফাঁস লেগে নুসাইবা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংহেরহাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


শিশুটির নানির বরাত দিয়ে জানা যায়, তাঁর দুই মেয়ের ঘরের পাঁচ ও দুই বছর বয়সী দুই নাতনি টিনকাঠের ঘরের দোতলায় খেলছিল। খেলার একপর্যায়ে পাটের তৈরি শিকের রশির ফাঁকে বড় নাতনি নুসাইবার গলা আটকে যায়। বিষয়টি টের পেয়ে নানি দোতলায় গিয়ে নুসাইবাকে রশিতে আটকে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
     
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ কিংবা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
     
নিহত নুসাইবার বাবা নুরু বেপারীর বাড়ি উপজেলার পাশের কনকসার গ্রামে। ঘটনার সময় শিশুটির মা সুরভী তাঁর এক ফুপাতো বোনের বাসায় ছিলেন। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নুসাইবার বাবা-মা। এ ঘটনায় কনকসার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)