নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি আজ শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সফরে আসছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটিই গজারিয়ায় তাঁর প্রথম সফর।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টার দিকে সড়কপথে উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পৌঁছাবেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি জুমার নামাজ আদায় করবেন। পরে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
অনুষ্ঠান শেষে বিকেল ৪টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে গজারিয়া ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
এদিকে শিক্ষামন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফর কালে তাঁর সঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।