মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
❝ সেবার ব্রতে চাকরি ❞ এই স্লোগানে বৃহস্পতিবার মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে সকাল ৮ টা থেকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স মাঠে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়েছে।
প্রথম দিনের এই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন মুন্সীগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি
পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর (ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স; অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আদিবুল ইসলাম (ক্রাইম এন্ড অপস্) টাঙ্গাইল জেলা; অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ হাসিনুজ্জামান (ডিবি) নারায়নগঞ্জ জেলা।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।