মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন ● সেভেন-আপ মামলায় সমন জারি হয়নি, নতুন তারিখ নির্ধারণ ● আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতায় ইংল্যান্ডের প্রশংসা আনভীর স্টেডিয়ামের ● স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, চিকিৎসকদের অনুপস্থিতি ৭০ শতাংশ পর্যন্ত ● অস্ত্রোপচার সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রশিক্ষিত জনবল বাড়ানোর আহ্বান ● গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ● শ্রীনগর-বেজগাঁও থেকে কাজলপুর-কুকুটিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী ● সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● গজারিয়ায় পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার ইউএনও কার্যালয়ের প্রথম জিপ, রাখা হলো প্রদর্শনীতে ● গজারিয়ায় মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে যুবসমাজ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইয়াবাসহ আটকের পর লাখ টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আবু সাঈদ দেওয়ান সৌরভ:

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৮:১৭ এ এম
ইয়াবাসহ আটকের পর লাখ টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মুন্সীগঞ্জের মিরকাদীমে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটকের পর এক লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার মিরকাদীম পৌরসভার রামগোপালপুরের ছাদের কোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।


অভিযুক্ত মাদক কারবারির নাম সবুজ। তিনি রামগোপালপুর এলাকার আমির হোসেনের ছেলে। স্থানীয়দের দাবি, সবুজ এলাকায় একজন পরিচিত মাদক কারবারি।


স্থানীয় সূত্রে জানা যায়, হাতিমারা তদন্ত কেন্দ্রের এএসআই নুরুল ইসলাম নুরু সোর্স জিতুর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে একটি ঘর থেকে সবুজকে আটক করেন। আটকের সময় তাঁর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে দাবি স্থানীয়দের। পরে ওই ৩০ হাজার টাকাসহ আরও ৭০ হাজার টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক জানান, মাদক সেবনের সময় সবুজকে আটক করা হয়েছিল। পরে তাঁর বাড়ি থেকে আরও ৭০ হাজার টাকা এনে পুলিশকে দেওয়া হয়। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।


স্থানীয় যুবক রফিকুল ইসলাম বলেন, সবুজ এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। পুলিশ যদি টাকা নিয়ে এভাবে মাদক কারবারিদের ছেড়ে দেয়, তাহলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদক কারবারিদের পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


স্থানীয় প্রবীণ আলমগীর হোসেন অভিযোগ করেন, ফাঁড়ির কিছু পুলিশ সদস্য মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত টাকা নেন। যারা টাকা দেন না, তাঁদের আটক করা হয়। আবার টাকা নিয়ে ছেড়েও দেওয়া হয়। মাদক কারবারিদের পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগও তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।


অভিযোগের বিষয়ে এএসআই নুরুল ইসলাম নুরু বলেন, ঘটনাটি পুরোপুরি সত্য নয়। আমি৮ একজনকে আটক করেছিলাম। তাঁর কাছে কিছু পাওয়া যায়নি। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি তাঁকে চিনিও না। প্রয়োজনে তাঁকে আমার কাছে নিয়ে আসেন।


এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা বলেন, বিষয়টির সত্যতা যাচাই করে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)