শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবিতে নির্মাণ-আবাসন-পানি ব্যবস্থাপনা নিয়ে ছয় প্রদর্শনী ● সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ ঘটনায় মোল্লাকান্দিতে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান ● ইউপি নির্বাচনকে সামনে রেখে মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ ● গজারিয়ায় এমপি কামরুজ্জামান রতন প্রান্তিক কৃষকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে ● ইউপি নির্বাচন ঘিরে মোল্লাকান্দিতে আধিপত্যের সংঘাত, ৫ গুলিবিদ্ধসহ আহত ১০ ● হাসাইল বানারী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ● গজারিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন. ● মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবদলের বিশাল প্রতিবাদী মিছিল ● গজারিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষকদের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত ● গজারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে এক মাসে মাদকসহ ২৯ জন গ্রেপ্তার, উদ্ধার ৫ লাখ ৬৪ হাজার টাকার মাদক

আব্দুল্লাহ আল মাসুদ

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৭:৪৫ এ এম
সিরাজদীখানে এক মাসে মাদকসহ ২৯ জন গ্রেপ্তার, উদ্ধার ৫ লাখ ৬৪ হাজার টাকার মাদক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গত অক্টোবর মাসে মাদকবিরোধী অভিযানে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ২৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ প্রায় ৫ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান পরিচালনা করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব তথ্য তুলে ধরেন সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।


পুলিশের অক্টোবর মাসের অপরাধ দমন ও মাদক উদ্ধারসংক্রান্ত মাসিক বিবরণী অনুযায়ী, সিরাজদীখান থানা পুলিশ ৩০টি অভিযান পরিচালনা করে ১৯টি মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে ১৭ গ্রাম হেরোইন, ১ হাজার ১৬ পিস ইয়াবা ও ১ হাজার ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩০ হাজার ৩০০ টাকা। এ ছাড়া ওই মাসে ২০টি মাদক মামলা নিষ্পত্তি করেছে পুলিশ।


অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি অভিযান চালিয়ে একটি মামলায় একজনকে গ্রেপ্তার করে। এ সময় ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৫০০ টাকা।


এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি মামলায় একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ১০০ পিস ইয়াবা ও ফায়ারডিলসহ প্রায় ৩০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)