শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবিতে নির্মাণ-আবাসন-পানি ব্যবস্থাপনা নিয়ে ছয় প্রদর্শনী ● সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ ঘটনায় মোল্লাকান্দিতে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান ● ইউপি নির্বাচনকে সামনে রেখে মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ ● গজারিয়ায় এমপি কামরুজ্জামান রতন প্রান্তিক কৃষকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে ● ইউপি নির্বাচন ঘিরে মোল্লাকান্দিতে আধিপত্যের সংঘাত, ৫ গুলিবিদ্ধসহ আহত ১০ ● হাসাইল বানারী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ● গজারিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন. ● মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবদলের বিশাল প্রতিবাদী মিছিল ● গজারিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষকদের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত ● গজারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টঙ্গীবাড়িতে চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৮:১১ এ এম
টঙ্গীবাড়িতে চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী উপজেলা কৃষি অফিসে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক মোঃ জিয়াউর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় চরাঞ্চলের কৃষির সম্ভাবনা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ফসল চাষ, বিজ্ঞানসম্মত উৎপাদন পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল সম্পর্কে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক মোঃ জিয়াউর রহমান বলেন, দেশের চরাঞ্চলে কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে এসব এলাকার কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি কৃষকদের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন ঘটবে। এ লক্ষ্যে কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি মাঠপর্যায়ে এসব প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষকদের প্রশিক্ষিত ও দক্ষ করে তুলতে পারলে চরাঞ্চলের অনাবাদি ও সম্ভাবনাময় জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণ করা সম্ভব হবে। এতে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় কৃষক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ পার ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মেহজাবিন খানম ও মনিটরিং অফিসার রাকিব হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মাধ্যমে চরাঞ্চলের কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থাপনায় আরও দক্ষ করে তোলা এবং কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)