শাহ আলম ইসলাম নিতুল, শ্রীনগর
🔸অগ্নিনিরাপত্তা নিয়ে বড় শঙ্কা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অনুমোদনহীন ভাবে একের পর এক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। কোথাও অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণ, আবার কোথাও নেই
অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা। বিশেষ করে ভবনের ভেতরে অগ্নিনির্বাপণের সরঞ্জাম না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানিয়েছেন, একটি ভবনের নির্মাণ অনুমোদন রয়েছে ৭ তলা পর্যন্ত। এর বেশি উচ্চতায় অনুমোদন ছাড়া নির্মিত অংশ অবৈধ হিসেবে বিবেচিত হবে।
এদিকে, শ্রীনগর উপজেলা কলেজ গেট এলাকায় অবস্থিত ১০ তলা বিশিষ্ট শাপলা টাওয়ার নির্মাণ কাজ চলছে । ভবনটির মালিক ফারুকের সঙ্গে কথা হলে তিনি জানান, ভবনটির অনুমোদনের
জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। ভবনটির মালিক ফারুকসহ মোট ৩২ জন বলে জানা গেছে। এই উপজেলায়
একাধিক এমন ভবন নির্মাণ করা হয়েছে তার কোন টা এই পর্যন্ত কোন অনুমতি পায়নি মালিকরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শ্রীনগরে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি নেই। অনুমোদিত নকশা, ভবনের উচ্চতা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে যাচাই করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এ অবস্থায়
শ্রীনগরের সব বহুতল ভবনের নির্মাণ অনুমোদন, নকশা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
অগ্নিনিরাপত্তার বিষয়ে সিরাজদীখান ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফ আনোয়ার জানান, শাপলা টাওয়ারসহ শ্রীনগরের কোনো ভবনই ফায়ার সার্ভিসের পরিকল্পনা অনুযায়ী নির্মাণের অনুমোদন নেয়নি বলে তাদের কাছে তথ্য রয়েছে।
ফায়ার সার্ভিসের পরিকল্পনা অনুসরণ না করে ভবন নির্মাণ করায় কোনো দুর্ঘটনা ঘটলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তিনি আরও জানান, খুব শিগগিরই যেসব ভবন অনুমোদন ছাড়া নির্মাণ করা হচ্ছে অথবা ফায়ার সার্ভিসের পরিকল্পনা ও নির্দেশনা গ্রহণ করেনি, সেসব ভবনের মালিকদের চিঠি দেওয়া হবে।
২০২৬ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ( পেটে
অনুমোদন ও কমিটি ব্যবস্থা
=================
♀️উপজেলা কমিটি: উপজেলা পর্যায়ের কমিটিকে ৭ তলা পর্যন্ত ভবনের নকশা অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে।
♀️জেলা কমিটি: ৭ তলার বেশি বা সুউচ্চ বহুতল ভবনের নকশা অনুমোদনের ক্ষমতা জেলা পর্যায়ের কমিটির ওপর ন্যস্ত রয়েছে।
♀️কর্তৃত্ব ও তদারকি: অনিয়মিত বা নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা হলে কমিটি কাজ স্থগিত করা, অনুমোদন বাতিল করা এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ অংশ ভেঙে ফেলার ক্ষমতা রাখে।
নির্মাণের সাধারণ নিয়ম ও শর্তাবলি
=======================
♀️অনুমোদন: পৌরসভা বা স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছ থেকে নকশা ও কনস্ট্রাকশন পারমিট নিতে হবে।
♀️মাটির পরীক্ষা : বহুতল ভবন নির্মাণের পূর্বে জমির লোড ধারণক্ষমতা যাচাই করতে সয়েল টেস্ট বা ভূমি পরীক্ষা করাতে হবে।
♀️ সেটব্যাক ও খালি জায়গা: ভবন নির্মাণের সময় বিধি মোতাবেক নির্দিষ্ট পরিমাণ জায়গা খালি (সেটব্যাক) রাখতে হয়, যাতে আলো-বাতাস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার সুবিধা থাকে।
♀️ অগ্নিনির্বাপণ ব্যবস্থা: প্রতিটি বহুতল ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও ইমারত নিরাপত্তা ব্যবস্থা রাখা আবশ্যক।
২০২৬ সালের প্রজ্ঞাপন অনুযায়ী