মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● সরকার বদলালেও বদলায়নি জ্বালানি আমদানির পুরনো ব্যবসায়িক নেটওয়ার্ক ● খেলার মাঠে তরুণদের ফেরাতে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ ● গজারিয়ায় মহাসড়কে গাছ কেটে অবরোধের ঘটনায় মামলা. ● সিরাজদীখানে এসএসসি ফরম পূরণে ৮ হাজার টাকা দাবির অভিযোগ ● মেঘনা ও গোমতী সেতুর বেয়ারিং প্যাডে ত্রুটি, যান চলাচল বন্ধ. ● সিরাজদীখানে প্রথমবারের মতো ৬০ কৃষক পেলেন রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ ● গজারিয়ায় ভাড়া কক্ষে চলছে প্রাইভেট বাণিজ্য. ● শ্রীনগরে ছেলেকে ‘বাজে আড্ডায়’ যেতে নিষেধ করায় বাবা-মাসহ ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ● উৎপাদন খরচ ১৪০০ টাকা, বিক্রি করতে হচ্ছে ৬৫০ টাকায় বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসানে আলুর রাজ্যে আর্থিক বিপর্যয় ● জেলার স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে সিদ্ধান্ত গ্রহণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে প্রথমবারের মতো ৬০ কৃষক পেলেন রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ

সিরাজদীখান প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৬:৩০ এ এম
সিরাজদীখানে প্রথমবারের মতো ৬০ কৃষক পেলেন রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ

 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রথমবারের মতো ৬০জন কৃষকের মাঝে রপ্তানিযোগ্য আলুর বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের ৬০ জন কৃষককে উন্নত জাতের বীজ আলু, সার ও পরিচর্যার উপকরণ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রদর্শনীর আওতায় প্রত্যেক কৃষককে ২০ শতক জমিতে আলু চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৫৫ জন কৃষককে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সানসাইন জাতের ১৬০ কেজি করে আলুর বীজ এবং পাঁচজন কৃষককে স্টারিস্ট জাতের আলুর বীজ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রত্যেক কৃষককে ২০ শতক জমির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার, জৈব বালাইনাশক ও জিপসাম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি বীজ শোধন ও আলু ফসলের পরিচর্যার জন্য বিকাশের মাধ্যমে নগদ অর্থ সহায়তাও দেওয়া হচ্ছে।

কৃষি কর্মকর্তারা জানান, চলতি বছর মুন্সীগঞ্জ জেলায় মোট ৩৬০ জন কৃষকের মাঝে রপ্তানিযোগ্য আলুর বীজ ও কৃষি উপকরণ বিতরণের কর্মসূচি রয়েছে। দেশে উৎপাদিত আলু আন্তর্জাতিক বাজারের রপ্তানি উপযোগী মানদণ্ড পূরণে সীমাবদ্ধতা থাকায় রপ্তানিযোগ্য জাতের আলু উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)