মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● খেলার মাঠে তরুণদের ফেরাতে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ ● গজারিয়ায় মহাসড়কে গাছ কেটে অবরোধের ঘটনায় মামলা. ● সিরাজদীখানে এসএসসি ফরম পূরণে ৮ হাজার টাকা দাবির অভিযোগ ● মেঘনা ও গোমতী সেতুর বেয়ারিং প্যাডে ত্রুটি, যান চলাচল বন্ধ. ● সিরাজদীখানে প্রথমবারের মতো ৬০ কৃষক পেলেন রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ ● গজারিয়ায় ভাড়া কক্ষে চলছে প্রাইভেট বাণিজ্য. ● শ্রীনগরে ছেলেকে ‘বাজে আড্ডায়’ যেতে নিষেধ করায় বাবা-মাসহ ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ● উৎপাদন খরচ ১৪০০ টাকা, বিক্রি করতে হচ্ছে ৬৫০ টাকায় বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসানে আলুর রাজ্যে আর্থিক বিপর্যয় ● জেলার স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে সিদ্ধান্ত গ্রহণ ● প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রতিটি দিবস সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জেলার স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে সিদ্ধান্ত গ্রহণ

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৬:২৩ এ এম
জেলার স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে সিদ্ধান্ত গ্রহণ


মুন্সীগঞ্জে জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকসৈয়দা নুরমহল আশরাফী।

সভায় জেলার স্কাউটিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন স্কাউট ইউনিটের কার্যক্রম গতিশীল করা, সদস্যসংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিংয়ের আদর্শ ও মূল্যবোধ বিকাশের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে স্কাউটদের নিয়মিত ক্যাম্পিং কার্যক্রম ও বার্ষিক ক্যাম্প আয়োজনের পরিকল্পনা এবং এসব কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আলোচনার শেষ পর্যায়ে জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার এবং জেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)