মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● খেলার মাঠে তরুণদের ফেরাতে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ ● গজারিয়ায় মহাসড়কে গাছ কেটে অবরোধের ঘটনায় মামলা. ● সিরাজদীখানে এসএসসি ফরম পূরণে ৮ হাজার টাকা দাবির অভিযোগ ● মেঘনা ও গোমতী সেতুর বেয়ারিং প্যাডে ত্রুটি, যান চলাচল বন্ধ. ● সিরাজদীখানে প্রথমবারের মতো ৬০ কৃষক পেলেন রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ ● গজারিয়ায় ভাড়া কক্ষে চলছে প্রাইভেট বাণিজ্য. ● শ্রীনগরে ছেলেকে ‘বাজে আড্ডায়’ যেতে নিষেধ করায় বাবা-মাসহ ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ● উৎপাদন খরচ ১৪০০ টাকা, বিক্রি করতে হচ্ছে ৬৫০ টাকায় বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসানে আলুর রাজ্যে আর্থিক বিপর্যয় ● জেলার স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে সিদ্ধান্ত গ্রহণ ● প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রতিটি দিবস সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় মহাসড়কে গাছ কেটে অবরোধের ঘটনায় মামলা.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৬:৩৪ এ এম
গজারিয়ায় মহাসড়কে গাছ কেটে অবরোধের ঘটনায় মামলা.

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় গাছ কেটে সড়ক অবরোধ ও নাশকতার চেষ্টার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৫২ জনকে আসামি করা হয়েছে।


​গতকাল সোমবার দুপুরে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৯ নভেম্বর গভীর রাতে মহাসড়কের আলীপুরা এলাকায় সরকার বিরোধী স্লোগান দিয়ে গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে গজারিয়া থানায় মামলা দায়ের করে, যার মামলা নম্বর ১৮। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


​উল্লেখ্য, গত ১৯ নভেম্বর গভীর রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা এলাকায় ঢাকামুখী লেনে গাছ কেটে ফেলে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)