মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● সরকার বদলালেও বদলায়নি জ্বালানি আমদানির পুরনো ব্যবসায়িক নেটওয়ার্ক ● খেলার মাঠে তরুণদের ফেরাতে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ ● গজারিয়ায় মহাসড়কে গাছ কেটে অবরোধের ঘটনায় মামলা. ● সিরাজদীখানে এসএসসি ফরম পূরণে ৮ হাজার টাকা দাবির অভিযোগ ● মেঘনা ও গোমতী সেতুর বেয়ারিং প্যাডে ত্রুটি, যান চলাচল বন্ধ. ● সিরাজদীখানে প্রথমবারের মতো ৬০ কৃষক পেলেন রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ ● গজারিয়ায় ভাড়া কক্ষে চলছে প্রাইভেট বাণিজ্য. ● শ্রীনগরে ছেলেকে ‘বাজে আড্ডায়’ যেতে নিষেধ করায় বাবা-মাসহ ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ● উৎপাদন খরচ ১৪০০ টাকা, বিক্রি করতে হচ্ছে ৬৫০ টাকায় বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসানে আলুর রাজ্যে আর্থিক বিপর্যয় ● জেলার স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে সিদ্ধান্ত গ্রহণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস শেখ মো. আব্দুল্লাহ এমপির

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৮:৪৭ এ এম
শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ,  গ্রাহকদের পাশে থাকার আশ্বাস শেখ মো. আব্দুল্লাহ এমপির

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অগ্রণী ব্যাংক শাখায় ৩১৫ জন গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির কর্মকর্তাদের বিরুদ্ধে। নিয়ম মেনে ব্যাংকে টাকা জমা রাখার পরও হিসাবের অস্তিত্ব না পাওয়ায় আমানতের অর্থ তুলতে পারছেন না ভুক্তভোগীরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলায় সংসদ সদস্যের কার্যালয়ে ভুক্তভোগী গ্রাহকেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নিজেদের আর্থিক ক্ষতি, দুর্ভোগ এবং দীর্ঘদিন ধরে আমানতের অর্থ ফেরত না পাওয়ার বিষয়টি তুলে ধরেন।

ভুক্তভোগীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, “আপনারা আল্লাহর ওপর ভরসা রাখুন। আমি আপনাদের বিষয়টি মন্ত্রণালয়ে তুলে ধরব। আপনাদের সবার তথ্য নিয়ে একজন প্রতিনিধিকে আমার সঙ্গে দেবেন। তাঁকে সঙ্গে নিয়েই আমি মন্ত্রণালয়ে যাব।”

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা।

ভুক্তভোগীদের অভিযোগ, তাঁরা নিয়ম অনুযায়ী ব্যাংকে অর্থ জমা রেখেছেন। অনেকের কাছেই টাকা জমার রসিদ এবং মোবাইল ফোনে অর্থ জমার বার্তা সংরক্ষিত রয়েছে। কিন্তু বর্তমানে জমাকৃত অর্থ উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের নামে কোনো হিসাব নেই বলে জানাচ্ছে। এতে নিজেদের সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রাহকেরা।

এর আগে আমানতের অর্থ ফেরত এবং জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। সেখানে তাঁরা সাত দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছেও লিখিত আবেদন করেন।

ভুক্তভোগীদের দাবির পরিপ্রেক্ষিতে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জানিয়েছিলেন, ঘটনাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করেছে। তদন্ত শেষে মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রত্যেক গ্রাহক তাঁদের টাকা ফেরত পাবেন। তবে তার আগে জমাকৃত অর্থের সত্যতা যাচাই করা প্রয়োজন।

ভুক্তভোগী গ্রাহকদের প্রত্যাশা, সংসদ সদস্যের উদ্যোগে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের নজরে আসবে। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের কষ্টার্জিত আমানতের অর্থ ফেরত নিশ্চিত করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)