মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● খেলার মাঠে তরুণদের ফেরাতে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ ● গজারিয়ায় মহাসড়কে গাছ কেটে অবরোধের ঘটনায় মামলা. ● সিরাজদীখানে এসএসসি ফরম পূরণে ৮ হাজার টাকা দাবির অভিযোগ ● মেঘনা ও গোমতী সেতুর বেয়ারিং প্যাডে ত্রুটি, যান চলাচল বন্ধ. ● সিরাজদীখানে প্রথমবারের মতো ৬০ কৃষক পেলেন রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ ● গজারিয়ায় ভাড়া কক্ষে চলছে প্রাইভেট বাণিজ্য. ● শ্রীনগরে ছেলেকে ‘বাজে আড্ডায়’ যেতে নিষেধ করায় বাবা-মাসহ ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ● উৎপাদন খরচ ১৪০০ টাকা, বিক্রি করতে হচ্ছে ৬৫০ টাকায় বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসানে আলুর রাজ্যে আর্থিক বিপর্যয় ● জেলার স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করতে সিদ্ধান্ত গ্রহণ ● প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রতিটি দিবস সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীনগরে ছেলেকে ‘বাজে আড্ডায়’ যেতে নিষেধ করায় বাবা-মাসহ ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৬:২৭ এ এম
শ্রীনগরে ছেলেকে ‘বাজে আড্ডায়’ যেতে নিষেধ করায় বাবা-মাসহ ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ

 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ছেলেকে বাজে সঙ্গ ও আড্ডায় যেতে নিষেধ করায় এক দম্পতি ও তাঁদের কিশোর ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

গত রোববার (২২ নভেম্বর) বিকেলে পৌণে ৫ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাসুর ফ্যান ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্বপন (৪০) বাদী হয়ে হামলাকারী একই এলাকার সুমনের দুই ছেলে রনি (২০) ও জনি (২২) ও নাঈম (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


 অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা

 ভুক্তভোগীর স্বপনের কিশোর ছেলে রেদোয়ান(১৭)কে

 বিভিন্ন সময় বাজে কাজে ও আড্ডায় নিয়ে যেত। ঘটনার দিন বিকেল পৌণে ৫ টার দিকে বালাসুর ফ্যান ফ্যাক্টরির সামনে অভিযুক্তদের দেখতে পেয়ে স্বপন তাঁর ছেলের সাথে তাদের চলাফেরা করতে নিষেধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা স্বপনের স্ত্রী রুপা বেগমকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে রনি ও  জনি কাঠের ডাসা দিয়ে স্বপনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এছাড়া ইট দিয়ে আঘাত করায় তাঁর ডান হাতের কনুইয়ের নিচে এবং বাম পায়ের হাঁটুর ওপরেও রক্তাক্ত জখম হয়। এ সময় নাঈম তাঁর ছেলে রেদোয়ানকেও মারধর করে জখম করে।

পরে ভুক্তভোগীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। 


শ্রীনগর থানার অফিসার ইনচার্জের (ওসি) মোঃ আতাউর রহমান  জানান,অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)