নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ বেপারী।
গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় সাবেক ওলিউল্লাহ মেম্বারের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় সোহাগ বেপারী আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতা ও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।