রবিবার, ৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● ঢাকার বাতাসে স্বস্তি নেই, দূষণের শীর্ষে আগারগাঁও ● দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের আহ্বান ● মিরকাদিম ও মাওয়া মৎস্য আড়তের চিত্র সরবরাহ বাড়লেও চড়া দামে ইলিশের কেনাবেচা ● কারাবন্দী সাবেক এমপি ফয়সাল বিপ্লবের মানবিক উদ্যোগ নিহত জাহেদ নেপারীর পরিবার পেলেন এক লাখ টাকা ● টঙ্গীবাড়ীতে মোয়াজ্জেম শিকদারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ জন ● গজারিয়া প্রেস ক্লাবের নির্বাচনে তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ. ● টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী ● টঙ্গীবাড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজদীখানে আলোচনা সভা ● সিরাজদীখানে ওয়ারেন্টভুক্ত আসামির বদলে ছোট ভাইকে ৯ ঘণ্টা আটকের অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ জামালের পথসভা

আপন সরদার

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৭:৫৫ এ এম
কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ জামালের পথসভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউনিয়ন বিএনপির সভাপতি  শেখ জামাল।


শুক্রবার দুপুরে তিনি নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মালিগাঁও নূর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে ভাঙ্গনিয়া ও মালিগাঁও এলাকায় পথসভা করেন। পথসভা শেষে ইউনিয়ন বিএনপি নেতা জামাল আহমেদের বাসায় মধ্যাহ্নভোজে অংশ নেন।


পথসভায় শেখ জামাল বলেন, “আমি নির্বাচিত হলে কামারখাড়া ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মাদক একটি পরিবার ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদক কারবারিকে প্রশ্রয় দেওয়া হবে না।”


তিনি আরও বলেন, “আমাদের ইউনিয়নের অনেক শিক্ষিত যুবক বেকার। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও ভালো কাজে সম্পৃক্ত করতে চাই। আমি কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।”


এ সময় উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি বাবুল হালদার, সাধারণ সম্পাদক হামিদ শেখ, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির শেখ, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আউয়াল শেখ, উপজেলা কৃষক দলের কৃষিবিষয়ক সম্পাদক বাদশা বেপারী, হাসাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু কালাম ডাক্তার, উপজেলা ছাত্রদল নেতা রাসেল ঢালীসহ স্থানীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)