বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের তাগিদ জুবাইদার ● ফ্ল্যাট বিক্রিতে মন্দা, ঝুঁকিতে ৫০ লাখ কর্মসংস্থান ● জ্বালানি সরবরাহে অনাগ্রহ, বিকল্প চুক্তিতে বাড়তি খরচ ● সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেছেন ● মুন্সীগঞ্জে ১৫টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন পেলো অনুদানের চেক ● শ্রীনগরে অনুমোদন ছাড়াই একের পর নির্মাণ হচ্ছে বহুতল ভবন! ● টঙ্গীবাড়িতে সংঘর্ষ, কিশোরীসহ দুই নারীকে কুপিয়ে জখম ● সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ● বাড়ৈখালী বাজার সেতু ঘেঁষে অপরিকল্পিত হোটেল নির্মাণ: হুমকির মুখে যাতায়াত ও সৌন্দর্য ● সিরাজদীখানে পপুলার জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় নদীতে অবৈধ ঝোপ. বিলুপ্তর পথে দেশী প্রজাতির মাছ.

জুয়েল দেওয়ান, গজারিয়া.

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:৫৪ এ এম
গজারিয়ায় নদীতে অবৈধ ঝোপ. বিলুপ্তর পথে দেশী প্রজাতির মাছ.


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন নদ নদীতে অবৈধভাবে বাঁশ ও কচুরিপানা দিয়ে ‘ঝোপ’ তৈরি করে নদী দখলের মহোৎসব চলছে। এর ফলে একদিকে যেমন নদীর স্বাভাবিক স্রোত ও নব্যতা নষ্ট হচ্ছে, অন্যদিকে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে মাছের অবাধ বিচরণ ও প্রজনন। এতে করে একে একে বিলুপ্তির পথে চলে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। 


​উপজেলার ওপর দিয়ে প্রবাহিত মেঘনা নদীর শাখা ফুলদি নদীসহ বেশ কয়েকটি নদীর উভয় তীরে প্রতি বছর একটি চক্র অবৈধ ভাবে এই ঝোপ স্থাপন করে আসছে। মূলত অল্প কিছু প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই নদীর বড় অংশ জুড়ে এই অবৈধ বন্দোবস্ত করা হয়। এর ফলে সাধারণ জনগণ এবং এলাকার সাধারণ জেলেরা নদীতে মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছেন। 


​স্থানীয়দের অভিযোগ, নদীর মাঝখানে এ ধরনের অবৈধ ঝোপ ও কচুরিপানার জটলা তৈরির কারণে নৌযান চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে। নদীর স্বাভাবিক স্রোত প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ধীরে ধীরে নদীগুলো ভরাট ও শুকিয়ে যেতে শুরু করেছে। এছাড়া, ঝোপের কারণে ছড়িয়ে পড়া কচুরিপানা নদীর তীরবর্তী কৃষকদের ফসলি জমিতে ঢুকে ব্যাপক ক্ষতিসাধন করছে। 


ভুক্তভোগী স্থানীয় ও কৃষকরা জানান, প্রভাবশালী সিন্ডিকেটের তৈরি এই অবৈধ ঝোপের কারণে নদীর জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। অবিলম্বে এসব অবৈধ ঝোপ অপসারণ করা না হলে নদীর অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এ বিষয়ে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ এর 
সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নদীতে অবৈধ ভাবে ঝোপ বা ছোপ দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ বেআইনি। এর ফলে মাছের প্রজনন প্রক্রিয়া মারাত্মক ভাবে ব্যাহত হয় এবং দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়ে। নদীর নব্যতা  এবং মৎস্য সম্পদ রক্ষায় খুব শীঘ্রই অবৈধ ঝোপের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)