বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের তাগিদ জুবাইদার ● ফ্ল্যাট বিক্রিতে মন্দা, ঝুঁকিতে ৫০ লাখ কর্মসংস্থান ● জ্বালানি সরবরাহে অনাগ্রহ, বিকল্প চুক্তিতে বাড়তি খরচ ● সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেছেন ● মুন্সীগঞ্জে ১৫টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন পেলো অনুদানের চেক ● শ্রীনগরে অনুমোদন ছাড়াই একের পর নির্মাণ হচ্ছে বহুতল ভবন! ● টঙ্গীবাড়িতে সংঘর্ষ, কিশোরীসহ দুই নারীকে কুপিয়ে জখম ● সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ● বাড়ৈখালী বাজার সেতু ঘেঁষে অপরিকল্পিত হোটেল নির্মাণ: হুমকির মুখে যাতায়াত ও সৌন্দর্য ● সিরাজদীখানে পপুলার জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে ৬৯ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:৫৭ এ এম
সিরাজদীখানে ৬৯ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

 


মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৬৯ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।


গতকাল বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মারুফা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফারহান সাকিব সৌমিক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।


উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ফসলের বৈচিত্র্য আনতে মোট ৬৯ জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩ জন, পার্টনার প্রকল্পের আওতায় ৭ জন এবং রাজস্ব প্রকল্পের আওতায় ২৯ জন কৃষককে এ সুবিধা দেওয়া হয়েছে।


বিতরণ করা বীজের মধ্যে রয়েছে সরিষা, সূর্যমুখী, গম, পেঁয়াজ, ধনিয়া, কালোজিরা ও গাজর।


তিনি আরও জানান, আলু চাষের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে কৃষকদের অন্যান্য লাভজনক শস্য ও সবজি চাষে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিরাজদীখান অঞ্চলে বিভিন্ন ধরনের পুষ্টিকর সবজির চাষ সম্প্রসারণে কৃষি বিভাগ ধারাবাহিকভাবে কাজ করছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)