সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ● ১০ মাস ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩১ জন ● জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ ● ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ● সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড ● টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল ● মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন. ● বোতলে অকটেন বিক্রি না করায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধর. ● শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে অভিভাবকদের বিক্ষোভ, বিদ্যালয়ে হট্টগোল-ভাঙচুরের চেষ্টা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:৪৩ এ এম
ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জে রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে

ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ



এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে মুন্সীগঞ্জ সদরের রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে ৭ হাজাট টাকা অতিরিক্ত আদায় করার অভিযোগ উঠেছে। ২ হাজার ৪৩৫ টাকা সরকারি নির্ধারণ করা হলেও এ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ফরম পূরণ বাবদ সরকার নির্ধারিত টাকা নেওয়া হচ্ছে। এছাড়া ফেরতযোগ্য জামানত বাবদ ৫ হাজার ও টিউশনি বাবদ ২ হাজার ৫০০ টাকা পৃথক নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, নেওয়া ১০ হাজার টাকার মধ্যে ৫ হাজার টাকা জামানত হিসেবে রাখা হচ্ছে। তবে এই জামানতের টাকা গ্রহণের কোনো রসিদ দেওয়া হচ্ছে না। এমনকি টাকা ফেরত দেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কোনো লিখিত চুক্তি বা শর্তও দেওয়া হয়নি। অতিরিক্ত এই টাকা পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষার জন্য বিদ্যালয়টি থেকে ১৯০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে টেস্ট পরীক্ষায় মাত্র ৩৬ জন শিক্ষার্থী সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। বাকি শিক্ষার্থীরা এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য হয়েছেন। অভিযোগ রয়েছে, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকেই জামানতের নামে অতিরিক্ত ৫ হাজার টাকা আদায় করা হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য তাঁদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়া হচ্ছে। এর মধ্যে ৫ হাজার টাকা জামানত হিসেবে রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। কিন্তু জামানতের টাকা জমা দেওয়ার কোনো রসিদ দেওয়া হচ্ছে না। পরীক্ষায় পাস করলে টাকা ফেরত দেওয়া হবে বলে মৌখিকভাবে জানানো হলেও এ বিষয়ে লিখিত কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। অনেক শিক্ষার্থীর পক্ষে এত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরও তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর বসু বলেন, ‘ফরম পূরণের জন্য ২ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। কোচিংয়ের জন্য নেওয়া হচ্ছে আরও ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া যেটা নেওয়া হচ্ছে, তা পরীক্ষায় পাস করলে ফেরত দেওয়া হবে। জামানতের বিষয়টি ম্যানেজিং কমিটি নির্ধারণ করেছে।’

তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান ফরহাদ বলেন, ‘ফরম পূরণের জন্য সরকার নির্ধারিত বোর্ড ফি নেওয়া হচ্ছে। এর বাইরে জামানতের বিষয়ে আমি জানি না।’

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত বোর্ড ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ অতিরিক্ত অর্থ আদায় করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্ধারিত এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি ২ হাজার ৪৩৫ টাকা। সে হিসাবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ১০ হাজার টাকা নির্ধারিত ফির চেয়ে ৭ হাজার ৫৬৫ টাকা বেশি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)