সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ● ১০ মাস ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩১ জন ● জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ ● ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ● সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড ● টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল ● মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন. ● বোতলে অকটেন বিক্রি না করায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধর. ● শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে অভিভাবকদের বিক্ষোভ, বিদ্যালয়ে হট্টগোল-ভাঙচুরের চেষ্টা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বোতলে অকটেন বিক্রি না করায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধর.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:৩৫ এ এম
বোতলে অকটেন বিক্রি না করায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধর.


মুন্সীগঞ্জের গজারিয়ায় খোলা বোতলে অকটেন বিক্রি করতে রাজি না হওয়ায় একটি ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। 


আহতরা হলেন, ফিদা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার পিরোজপুর জেলার আমানউল্লাহ রনি (৩৩) ও নোজেলম্যান গজারিয়া উপজেলার সুজন (৩২)। এ ঘটনায় অভিযুক্ত অনয় (১৯) ও সাইফের (১৬) নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ফিলিং স্টেশনের ইলেকট্রিশিয়ান মোশাররফ হোসেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের অনয় (১৯) একটি মোটরসাইকেল নিয়ে আলীপুরা ফিদা ফিলিং স্টেশনে যান। এ সময় তিনি মোটরসাইকেলে অকটেন না নিয়ে একটি বোতলে করে অকটেন দেওয়ার দাবি জানান। তবে নিরাপত্তা জনিত কারণে বোতলে অকটেন দিতে অপারগতা প্রকাশ করেন দায়িত্বে থাকা কর্মচারীরা। বিষয়টি বুঝিয়ে বলার পরও ক্ষিপ্ত হয়ে কর্মচারীদের ভয়ভীতি দেখান অনয়। একপর্যায়ে তিনি মুঠোফোনে সাইফসহ আরও ৬ থেকে ৭ জন সহযোগীকে ডেকে আনেন। পরে তাঁরা সংঘবদ্ধভাবে দুই কর্মচারীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে দুই কর্মচারী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


আহত ক্যাশিয়ার আমানউল্লাহ রনি বলেন, খোলা বোতলে তেল বিক্রির ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা থাকায় তাঁরা বোতলে অকটেন দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের মারধর করা হয়েছে।


এ বিষয়ে জানতে অভিযুক্ত অনয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সাব্বির হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)