সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ● ১০ মাস ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩১ জন ● জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ ● ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ● সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড ● টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল ● মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন. ● বোতলে অকটেন বিক্রি না করায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধর. ● শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে অভিভাবকদের বিক্ষোভ, বিদ্যালয়ে হট্টগোল-ভাঙচুরের চেষ্টা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ

কাজী সাব্বির আহমেদ দীপু

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:৪৪ এ এম
জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী  উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ

জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ


মুন্সীগঞ্জে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের সাধারণ অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা রাজস্ব সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত নির্দেশনা দিয়েছেন তিনি।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম নূর হোসেন নির্ঝর, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন।

সভার শুরুতে জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জেলায় রাজস্ব আদায় বৃদ্ধি, ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন এবং ভূমিসংক্রান্ত সেবা দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

খাসজমি পুনরুদ্ধারে অ্যাসিল্যান্ডদের নির্দেশ


জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মুন্সীগঞ্জ জেলার সরকারি খাসজমি পুনরুদ্ধার এবং পুনরুদ্ধারকৃত জমির দখল ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সহকারী কমিশনার (ভূমি)-গণকে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মিস কেসসমূহ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করে কোনো মিস কেস যেন এক বছরের অধিক সময় অনিষ্পন্ন অবস্থায় না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা রাজস্ব সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

নামজারি আবেদন ২৮ দিনে নিষ্পত্তি নিশ্চিত করতে হবে


জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
নামজারির আবেদনসমূহ ২৮ দিনের মধ্যে নিষ্পত্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ের হার বৃদ্ধি এবং অর্পিত সম্পত্তির লিজমানি আদায়ের হার বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা রাজস্ব সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)