সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ● ১০ মাস ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩১ জন ● জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ ● ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ● সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড ● টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল ● মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন. ● বোতলে অকটেন বিক্রি না করায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধর. ● শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে অভিভাবকদের বিক্ষোভ, বিদ্যালয়ে হট্টগোল-ভাঙচুরের চেষ্টা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড

আবু সাঈদ দেওয়ান সৌরভ:

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:৪১ এ এম
সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড

সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড

 

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌর এলাকায়
অভিযান চালিয়ে ৫ লাখ মিটার কারেন্ট জালসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। রোববার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সদরের কাজীকসবা এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক
মো. রবিউলকে (৩০) তিন মাসের কারাদণ্ড এবং
কর্মচারী শ্যামলকে (২৯) ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উদ্ধার করা অবৈধ জাল ও সরঞ্জাম নদীর পাড়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযানে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল মাবুদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম সমন্বয় ও সহযোগিতা করেছেন।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে
মুন্সীগঞ্জ সদর উপজেলার কাজীকসবা এলাকায়
পরিচালিত অভিযানে সুতার কারখানা থেকে আনুমানিক ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৩ হাজার সুতার রিল ও ৮ হাজার ববিন উদ্ধার করা হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানার মালিক মো. রবিউলকে তিন মাসের কারাদণ্ড এবং কর্মচারী শ্যামলকে ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)