সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ● ১০ মাস ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩১ জন ● জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ ● ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ● সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড ● টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল ● মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন. ● বোতলে অকটেন বিক্রি না করায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধর. ● শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে অভিভাবকদের বিক্ষোভ, বিদ্যালয়ে হট্টগোল-ভাঙচুরের চেষ্টা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে অভিভাবকদের বিক্ষোভ, বিদ্যালয়ে হট্টগোল-ভাঙচুরের চেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:৩৪ এ এম
শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে অভিভাবকদের বিক্ষোভ, বিদ্যালয়ে হট্টগোল-ভাঙচুরের চেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি না পাওয়াকে কেন্দ্র করে অভিভাবকদের বিক্ষোভ ও হট্টগোলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে বিদ্যালয়ে তালা দিয়ে শিক্ষক ও বার্ষিক পরীক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে একদল শিক্ষার্থী বিদ্যালয়ের জানালাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


রোববার (২২ নভেম্বর) উপজেলার হাসাড়া কালীকিশোর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে টেস্ট পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩৪ জন। পরবর্তী সময়ে বিশেষ বিবেচনায় আরও ৫৬ জনসহ মোট ৯০ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বাকি ১১১ জন শিক্ষার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা ও তাদের অভিভাবকরা।


অভিভাবকদের অভিযোগ, গত ১৫ নভেম্বর থেকে তারা নিয়মিত বিদ্যালয়ে এসে এ বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলেও প্রধান শিক্ষক ও সভাপতির দেখা পাচ্ছেন না। সহকারী শিক্ষকদের পক্ষ থেকে প্রধান শিক্ষক ও সভাপতির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেওয়া হলেও চার দিন অতিবাহিত হওয়ার পরও কোনো ফলাফল পাওয়া যায়নি। আগামীকাল ফরম পূরণের শেষ তারিখ হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।


শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে পড়াশোনার মান ভালো নয়। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে ইচ্ছাকৃতভাবে টেস্ট পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়। ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩৪ জন সব বিষয়ে পাস করার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ায় টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ দেখিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।


এক অভিভাবক বলেন, এক সপ্তাহ ধরে প্রতিদিন বিদ্যালয়ে আসতে বলা হচ্ছে। অথচ আগামীকাল ফরম পূরণের শেষ তারিখ। আজ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত জানাচ্ছেন না। উল্টো বিদ্যালয়ে এসে হট্টগোলের মুখে পড়তে হচ্ছে।


এদিকে, বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে একজন অভিভাবক অসুস্থ হয়ে মাঠে পড়ে যান বলে জানা গেছে।


বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল বারী বলেন, আজ প্রধান শিক্ষকের বিদ্যালয়ে আসার কথা ছিল। তবে হট্টগোলের কারণে তিনি আসেননি। তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।


বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পাল বলেন, বিদ্যালয়ে হট্টগোলের বিষয়টি এখনো বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানায়নি। তবে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে সভার মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের অনুমতি দেওয়া হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)