সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ● ১০ মাস ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩১ জন ● জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ ● ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ● সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড ● টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল ● মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন. ● বোতলে অকটেন বিক্রি না করায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধর. ● শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে অভিভাবকদের বিক্ষোভ, বিদ্যালয়ে হট্টগোল-ভাঙচুরের চেষ্টা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:৩২ এ এম
সিরাজদীখানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার আবিরপাড়া গ্রামের মৃত শামসুল শেখের ছেলে মো. ফরহাদ শেখ (৩৬), সন্তোষপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ শেখের ছেলে মোহাম্মদ আলী ওরফে সালমান (৪৫) এবং পশ্চিম রাজদিয়া গ্রামের মৃত শাহজাহান শেখের ছেলে বাবু শেখ (২৬)। সালমান বর্তমানে আবিরপাড়ায় সুরুজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।


জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সৈয়দ হাসিব আহম্মেদ বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হযেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)