বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● গজারিয়ায় ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু. ● মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ● গজারিয়ায় ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ী নিহত, সিএনজি চালক আহত ● গজারিয়ায় তাকওয়া সুইটসের ম্যানেজারকে জরিমানা ● গজারিয়ায় দুই দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, থানায় জিডি. ● সিরাজদীখানে গোলাপ ও ৫ বছরের শিশু তওবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ● সিরাজদীখানে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ● মুন্সীগঞ্জে ‘সহজ মানুষ’-এর আয়োজনে লোকগানের আসর, সুরে-ছন্দে মুগ্ধ দর্শক ● শ্রীনগরে অস্ত্র ব্যবসায়ী বিকাশ ৩ টি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ● সিরাজদীখানে সড়কের পাশে খড়ের স্তূপে পড়েছিল আলমগীরের মরদেহ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কাটাখালী সড়ক কার্পেটিং ও আরসিসি ঢালাই কাজ সম্পন্ন

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:১৬ এ এম
কাটাখালী সড়ক কার্পেটিং ও আরসিসি ঢালাই কাজ সম্পন্ন

কাটাখালী সড়ক কার্পেটিং ও আরসিসি ঢালাই কাজ সম্পন্ন

▫️পৌর প্রশাসকসহ প্রকৌশলী ও কর্মকর্তাদের পরিদর্শন

▫️ পৌরবাসীর উদ্দেশ্যে পৌর প্রশাসক

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডিট)-এর তত্ত্বাবধানে পরিচালিত ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্যাকেজ নং-৩ এর অধীনে জেলা পরিষদ থেকে কাটাখালী বাজার হয়ে মুন্সীগঞ্জ পৌরসভার শেষ সীমানা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির কার্পেটিং এবং আরসিসি ঢালাই কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালামসহ প্রকৌশল বিভাগ এর অন্যান্য কর্মকর্তা এবং প্রকল্পের কর্মকর্তাবৃন্দ সড়কটি পরিদর্শন করেন।

পৌর প্রশাসক মৌসুমী মাহাবুব বলেন,
দীর্ঘদিন ধরে এই সড়কটি দিয়ে চলাচলকারী পৌরবাসী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ যাতায়াতে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবং আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জ পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত নিষ্ঠা ও গুণগত মান বজায় রেখে এই উন্নয়ন কাজটি বাস্তবায়ন করা হয়েছে।

সড়কটির কার্পেটিং ও আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হওয়ার ফলে জেলা পরিষদ এলাকা থেকে কাটাখালী বাজারসহ পৌরসভার সীমান্তবর্তী এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও দ্রুততর হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা যাচ্ছে।

উন্নয়ন কাজ চলাকালীন সময়ে সাময়িক অসুবিধা মেনে নিয়ে সহযোগিতা করার জন্য মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সম্মানিত পৌরবাসী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পৌর প্রশাসক মৌসুমী মাহাবুব। একই সঙ্গে নবনির্মিত এই সড়কটির স্থায়িত্ব রক্ষায় ভারী যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন এবং সড়কের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য পৌরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)