বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● গজারিয়ায় ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু. ● মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ● গজারিয়ায় ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ী নিহত, সিএনজি চালক আহত ● গজারিয়ায় তাকওয়া সুইটসের ম্যানেজারকে জরিমানা ● গজারিয়ায় দুই দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, থানায় জিডি. ● সিরাজদীখানে গোলাপ ও ৫ বছরের শিশু তওবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ● সিরাজদীখানে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ● মুন্সীগঞ্জে ‘সহজ মানুষ’-এর আয়োজনে লোকগানের আসর, সুরে-ছন্দে মুগ্ধ দর্শক ● শ্রীনগরে অস্ত্র ব্যবসায়ী বিকাশ ৩ টি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ● সিরাজদীখানে সড়কের পাশে খড়ের স্তূপে পড়েছিল আলমগীরের মরদেহ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

সিরাজদীখান প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:২৪ এ এম
সিরাজদীখানে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় কিশোর গ্যাংয়ের সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের কার্যক্রমকে গণ-উপদ্রব হিসেবে গণ্য করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।


গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজদীখান উপজেলায় কিশোর গ্যাংয়ের সব ধরনের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এসব কার্যক্রমকে গণ-উপদ্রব হিসেবে গণ্য করা হবে। দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ এবং উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে প্রশাসন সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম চালাবে। কেউ কিশোর গ্যাংয়ের নামে দলবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।


তিনি আরও বলেন, কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)