বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● গজারিয়ায় ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু. ● মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ● গজারিয়ায় ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ী নিহত, সিএনজি চালক আহত ● গজারিয়ায় তাকওয়া সুইটসের ম্যানেজারকে জরিমানা ● গজারিয়ায় দুই দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, থানায় জিডি. ● সিরাজদীখানে গোলাপ ও ৫ বছরের শিশু তওবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ● সিরাজদীখানে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ● মুন্সীগঞ্জে ‘সহজ মানুষ’-এর আয়োজনে লোকগানের আসর, সুরে-ছন্দে মুগ্ধ দর্শক ● শ্রীনগরে অস্ত্র ব্যবসায়ী বিকাশ ৩ টি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ● সিরাজদীখানে সড়কের পাশে খড়ের স্তূপে পড়েছিল আলমগীরের মরদেহ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় দুই দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, থানায় জিডি.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:৩৫ এ এম
গজারিয়ায় দুই দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, থানায় জিডি.


মুন্সীগঞ্জের গজারিয়ায় রেনু বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ বৃদ্ধার ছেলে মো. ছানা উল্লাহ বেপারী গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


​পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে রেনু বেগম নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। আত্মীয় স্বজনসহ পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।


​পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ রেনু বেগম মানসিক ভারসাম্যহীন। তাঁর সন্ধান পেলে গজারিয়া থানা অথবা পরিবারের দেওয়া নাম্বারে (০১৮২২২৮১০১০) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।


​এ বিষয়ে গজারিয়া থানার ওসি তদন্ত সাব্বির হোসেন জানান, নিখোঁজ বৃদ্ধার ছেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৬৮৮) করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তাঁর সন্ধানে প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)