বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● গজারিয়ায় ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু. ● মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ● গজারিয়ায় ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ী নিহত, সিএনজি চালক আহত ● গজারিয়ায় তাকওয়া সুইটসের ম্যানেজারকে জরিমানা ● গজারিয়ায় দুই দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, থানায় জিডি. ● সিরাজদীখানে গোলাপ ও ৫ বছরের শিশু তওবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ● সিরাজদীখানে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ● মুন্সীগঞ্জে ‘সহজ মানুষ’-এর আয়োজনে লোকগানের আসর, সুরে-ছন্দে মুগ্ধ দর্শক ● শ্রীনগরে অস্ত্র ব্যবসায়ী বিকাশ ৩ টি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ● সিরাজদীখানে সড়কের পাশে খড়ের স্তূপে পড়েছিল আলমগীরের মরদেহ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে ‘সহজ মানুষ’-এর আয়োজনে লোকগানের আসর, সুরে-ছন্দে মুগ্ধ দর্শক

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:২৩ এ এম
মুন্সীগঞ্জে ‘সহজ মানুষ’-এর আয়োজনে লোকগানের আসর, সুরে-ছন্দে মুগ্ধ দর্শক

 

বাঙালির শেকড়ের সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও মাটির সুরকে নতুন করে ধারণ করার প্রত্যয়ে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘লোকগানের আসর’। লোকসংগীতের আবহে শিল্পীদের কণ্ঠে বেজে ওঠে বাংলার চিরায়ত সুর, যা সংগীতপ্রেমীদের মধ্যে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পেট্রোল পাম্প সংলগ্ন লায়লা প্লাজার দ্বিতীয় তলায় ক্যাফে ডি উস্তাদে এ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। ‘সহজ মানুষ’-এর উদ্যোগে এবং ক্যাফে ডি উস্তাদের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘মিউজিক্যাল নাইট—আওয়ার স্টারস’। সংগঠনটির নিয়মিত মাসিক সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নির্বাহী সদস্য মাহফুজুর রহমান লিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহনাজ হীরা সহজ মানুষের সভাপতি মো. শিপন, গণপূর্ত বিভাগ মুন্সীগঞ্জের কার্য সহকারী তাপস বর্মণ, বহুমাত্রিক ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ নুরুন্নবী মুন্না, জিনাত জাহুরা, সহজ মানুষের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ইমন, মো. শামীম প্রধান ও সুমন লাল সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা।

সংগীত পরিবেশন করেন শিল্পী শিশির রহমান, সালাউদ্দিন বাবুল, মজিবুর রহমান বাবুল, বাউল জাহাঙ্গীর ও সৌম্য। তবলায় সংগীতের ছন্দে সঙ্গত করেন শরিফ মাহমুদ।

শিল্পীদের পরিবেশনায় লোকজ সুর ও ঐতিহ্যবাহী গানের আবহে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বাংলার মাটি, মানুষ, প্রকৃতি ও জীবনের সঙ্গে মিশে থাকা লোকসংগীতের আবেদন যেন নতুন করে অনুভব করেন উপস্থিত দর্শক-শ্রোতারা।

আয়োজনটি কেবল একটি সংগীতসন্ধ্যায় সীমাবদ্ধ না থেকে স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক চর্চা, শিল্পীদের পারস্পরিক সংযোগ এবং দেশীয় সংগীতের বিকাশে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

'সহজ মানুষ'- সংগঠনের সভাপতি মো. সিপন বলেন, নিয়মিত এমন আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে সুস্থ সংস্কৃতিচর্চার পরিসর বিস্তৃত হবে। একই সঙ্গে নতুন প্রজন্ম বাংলার লোকজ ঐতিহ্য ও শেকড়ের সংগীতের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)