বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● গজারিয়ায় ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু. ● মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ● গজারিয়ায় ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ী নিহত, সিএনজি চালক আহত ● গজারিয়ায় তাকওয়া সুইটসের ম্যানেজারকে জরিমানা ● গজারিয়ায় দুই দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, থানায় জিডি. ● সিরাজদীখানে গোলাপ ও ৫ বছরের শিশু তওবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ● সিরাজদীখানে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ● মুন্সীগঞ্জে ‘সহজ মানুষ’-এর আয়োজনে লোকগানের আসর, সুরে-ছন্দে মুগ্ধ দর্শক ● শ্রীনগরে অস্ত্র ব্যবসায়ী বিকাশ ৩ টি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ● সিরাজদীখানে সড়কের পাশে খড়ের স্তূপে পড়েছিল আলমগীরের মরদেহ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় তাকওয়া সুইটসের ম্যানেজারকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:৩৫ এ এম
গজারিয়ায় তাকওয়া সুইটসের ম্যানেজারকে জরিমানা


মুন্সীগঞ্জের গজারিয়া  উপজেলার তেতৈতলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক মিষ্টির দোকানের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় তাকওয়া সুইটসে মনিটরিং কালে দেখা গেছে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। উৎপাদিত মিষ্টি উন্মুক্ত ভাবে সংরক্ষণ করা হচ্ছে। কর্মীদের হাত ধোবার জন্য কোনো সাবান দেয়া হচ্ছে না। কৃত্রিম রঙ ও ফ্লেভারের বোতলে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের নিয়মিত ধারায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ ফোরকানকে সমুদয় টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি দল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)