বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● গজারিয়ায় ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু. ● মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ● গজারিয়ায় ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ী নিহত, সিএনজি চালক আহত ● গজারিয়ায় তাকওয়া সুইটসের ম্যানেজারকে জরিমানা ● গজারিয়ায় দুই দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, থানায় জিডি. ● সিরাজদীখানে গোলাপ ও ৫ বছরের শিশু তওবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ● সিরাজদীখানে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ● মুন্সীগঞ্জে ‘সহজ মানুষ’-এর আয়োজনে লোকগানের আসর, সুরে-ছন্দে মুগ্ধ দর্শক ● শ্রীনগরে অস্ত্র ব্যবসায়ী বিকাশ ৩ টি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ● সিরাজদীখানে সড়কের পাশে খড়ের স্তূপে পড়েছিল আলমগীরের মরদেহ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে সড়কের পাশে খড়ের স্তূপে পড়েছিল আলমগীরের মরদেহ

সিরাজদীখান প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:২১ এ এম
সিরাজদীখানে সড়কের পাশে  খড়ের স্তূপে পড়েছিল আলমগীরের মরদেহ

সিরাজদীখানে সড়কের পাশে  খড়ের স্তূপে পড়েছিল আলমগীরের মরদেহ

▫️মরদেহ উদ্ধার, মর্গে প্রেরণ
▫️মাথায় আঘাতের চিহ্ন রয়েছে
▫️হত্যা নাকি অপমৃত্যু তার তদন্তে পুলিশ

 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে খড়ের স্তূপের পাশ থেকে মো. আলমগীর (৩৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের পরিবানু কিন্ডারগার্টেনের সামনে রাস্তার পাশে খড়ের স্তূপের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নিয়ে আসে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাই এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর গ্রামের আহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কালিনগর থেকে খাসমহল বালুচর যাওয়ার সংযোগ সড়কের পাশে পরিবানু কিন্ডারগার্টেনের সন্নিকটে খড়ের স্তূপের কাছে মো. আলমগীর নামের এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)