বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● গজারিয়ায় ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু. ● মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ● গজারিয়ায় ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ী নিহত, সিএনজি চালক আহত ● গজারিয়ায় তাকওয়া সুইটসের ম্যানেজারকে জরিমানা ● গজারিয়ায় দুই দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, থানায় জিডি. ● সিরাজদীখানে গোলাপ ও ৫ বছরের শিশু তওবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ● সিরাজদীখানে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ● মুন্সীগঞ্জে ‘সহজ মানুষ’-এর আয়োজনে লোকগানের আসর, সুরে-ছন্দে মুগ্ধ দর্শক ● শ্রীনগরে অস্ত্র ব্যবসায়ী বিকাশ ৩ টি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ● সিরাজদীখানে সড়কের পাশে খড়ের স্তূপে পড়েছিল আলমগীরের মরদেহ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ী নিহত, সিএনজি চালক আহত

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:৩৮ এ এম
গজারিয়ায় ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ী নিহত, সিএনজি চালক আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় সেলিম মিয়া (২০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নুর উদ্দিন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিহত সেলিম মিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। আহত নুর উদ্দিন একই গ্রামের আ. কাদেরের ছেলে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাত ৩টার দিকে সেলিম মিয়া মেঘনা পুরান ঘাটে মাছ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক তাঁকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় ট্রাকটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকেও ধাক্কা দেয়। এতে চালক নুর উদ্দিন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নুর উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)