সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ● ১০ মাস ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩১ জন ● জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ ● ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ● সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড ● টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল ● মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন. ● বোতলে অকটেন বিক্রি না করায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধর. ● শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে অভিভাবকদের বিক্ষোভ, বিদ্যালয়ে হট্টগোল-ভাঙচুরের চেষ্টা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন, সিসিটিভিতে মুখোশধারী তিন ব্যক্তি

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৮:৪০ এ এম
সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন, সিসিটিভিতে মুখোশধারী তিন ব্যক্তি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাতের আঁধারে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়। স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখোশধারী তিন ব্যক্তিকে কেরোসিনের বোতল হাতে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।


শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে।


স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১২টার দিকে মুখোশধারী তিন ব্যক্তি হাতে কেরোসিনের বোতল নিয়ে বাজারের পূর্ব পাশ থেকে শ্রমিক দলের কার্যালয়ের দিকে যাচ্ছেন। পরদিন সকালে কার্যালয় খুলতে এসে অগ্নিসংযোগের বিষয়টি দেখতে পান সংশ্লিষ্টরা।


উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া বলেন, গত রাত ১০টা পর্যন্ত তাঁরা কার্যালয়ে ছিলেন। পরে সবাই বাড়িতে চলে যান। রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ে অগ্নিসংযোগ করে। সকালে এসে কার্যালয়ের তালা ভাঙা দেখতে পান। ভেতরে প্রবেশ করে আগুন লাগানোর বিষয়টি বুঝতে পারেন।


তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে উপজেলা শ্রমিক দল তৎপর রয়েছে। এ কারণে তাঁদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি মনে করেন।


এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)