নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
মুন্সীগঞ্জের গজারিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত ২০২৬-২৮ ইং সালের কমিটির দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ভবেরচর বাসষ্টান্ড এলাকায় গজারিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যলয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আরফিন এর সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নব নির্বাচিত কার্যকরী কমিটির সিনিয়র সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, সহ সভাপতি আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান আফরান, কোষাধ্যক্ষ সায়মন শাহাদাত, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন এবং কার্যকরী সদস্য মহিউদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম শামীম ,শেখ শাহাবুদ্দিন, আরিফুল ইসলাম সাগর, সাধারণ সদস্য ওসমান গণি, রাসেল সরকার, শাকিল আহমেদ, রাজু বাবু প্রমুখ।
অনুষ্ঠানে দ্বায়িত্ব গ্রহণ ছাড়াও নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আলোচনা ও বিগত সময় গজারিয়ায় কর্মরত মৃত্যু সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।