সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ● ১০ মাস ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩১ জন ● জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ ● ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ● সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড ● টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল ● মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন. ● বোতলে অকটেন বিক্রি না করায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধর. ● শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে অভিভাবকদের বিক্ষোভ, বিদ্যালয়ে হট্টগোল-ভাঙচুরের চেষ্টা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে আগুনে দোতলা বসতঘর পুড়ে ছাই

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:৩২ এ এম
সিরাজদীখানে আগুনে দোতলা বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অগ্নিকাণ্ডে কাঠ ও টিনের তৈরি একটি দোতলা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, খাটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।


গতকাল রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামের পালবাড়িতে বিষকরম পালের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সিরাজদীখান ফায়ার স্টেশনে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ২৫ বাই ২০ বর্গফুট আয়তনের কাঠ ও টিনের তৈরি দোতলা ঘরটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন ওই ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। এতে আশপাশের বাড়িঘর রক্ষা পেয়েছে।


তিনি আরও জানান, আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, খাট ও টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন ১০২-এ যোগাযোগ

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)