সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ● ১০ মাস ২২ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩১ জন ● জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ ● ফরম পূরনকালে জনপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ● সদরের কাজীকসবা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ লাখ মিটার কারেন্ট জালসহ সরঞ্জাম জব্দ, মালিককে ৩ মাসের কারাদণ্ড ● টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল ● মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন. ● বোতলে অকটেন বিক্রি না করায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধর. ● শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে অভিভাবকদের বিক্ষোভ, বিদ্যালয়ে হট্টগোল-ভাঙচুরের চেষ্টা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৮:৩৩ এ এম
সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও বিএনপি। ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করে আর্থিক ও মানবিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বসতঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন দেওয়ার আশ্বাস দেওয়া হয়।


গতকাল রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামের পালবাড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী ও সহসভাপতি মোতাহার হোসেন।


এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে তাৎক্ষণিক আর্থিক ও মানবিক সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে বসতঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন দেওয়ার আশ্বাস দেওয়া হয়।


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ভাই আমাকে আপনাদের খোঁজখবর নিতে পাঠিয়েছেন। তিনি আপনাদের পাশে আছেন। আমিও ব্যক্তিগতভাবে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সব ধরনের সহযোগিতা করব।


এর আগে রোববার ভোর সাড়ে ৪টার দিকে উত্তর আবিরপাড়া গ্রামের পালবাড়ির বাসিন্দা বিষকরম পালের টিনশেড বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে সিরাজদীখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)