টঙ্গীবাড়ি প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে মিজানুর বেপারী (৩৪) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার বেতকা ইউনিয়ন উত্তর রায়পুরা তার নিজ বাড়ী হইতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর বেপারী উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর রায়পুরা গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে এবং বেতকা ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি থানার মামলা নং-১৩, তারিখ ১০ নভেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ক), ৮, ৯(১), ৯(৩), ১০ ও ১২ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে মুন্সীগঞ্জ আদলতে প্রেরন করা হয়েছে।
টঙ্গীবাড়ি থান অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ জানান মিজানুর বেপারীকে টঙ্গীবাড়ি থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছর এছাড়াও তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানার ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারির একটি মামলার এজাহারনামীয় আসামি ও ২০২৪ সালের ৯ ডিসেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা অপর একটি মামলারও এজাহারনামীয় আসামি তিনি। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।