বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সীগঞ্জে ইউপি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ● মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখালেন জেলা প্রশাসক ● মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে বিদায় সংবর্ধনা ● ২০২৭ সালের এইচএসসিতে ৫০ শতাংশ জিপিএ-৫ অর্জনের আহ্বান জেলা প্রশাসকের ● নারী-শিশুর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে জুবাইদা-সোফির আলোচনা ● শ্রীনগরে মন্দিরের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন ● টঙ্গীবাড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ● টংগিবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়া প্রেসক্লাবের কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ. ● গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীনগরে মন্দিরের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:১৭ এ এম
শ্রীনগরে মন্দিরের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন

 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী হরিসভা ও দুর্গা মন্দিরে যাতায়াতের একমাত্র পথ বন্ধ করে ঘর নির্মাণের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া আন্ডারপাস সংলগ্ন মন্দিরের সম্মুখ সড়কে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে ভুক্তভোগী এলাকাবাসী, সুশীল সমাজের প্রতিনিধি এবং শত শত হিন্দু-মুসলিম ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ বছর ধরে এই রাস্তাটি দিয়ে হাঁসাড়া সার্বজনীন হরিসভা ও দুর্গা মন্দিরে হাজারো পুণ্যার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করছেন। কিন্তু সম্প্রতি স্থানীয় প্রভাবশালী আফসানা আক্তার তুলি ও তার স্বামী বাবুল বেপারী গং নিয়মবহির্ভূতভাবে রাস্তার জায়গাটি লিজ নিয়েছেন দাবি করে সেখানে স্থায়ী ঘর নির্মাণ কাজ শুরু করেছেন। এর ফলে মন্দিরে যাতায়াতের পথটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে, যা আসন্ন ধর্মীয় উৎসব ও নিয়মিত পূজাচরণ পালনে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রথাগত চলাচলের পথ এভাবে জোরপূর্বক বন্ধ করা আইন ও মানবিকতার পরিপন্থী। তারা স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি অনতিবিলম্বে এই অবৈধ স্থাপনা অপসারণ করে জনসাধারণের যাতায়াতের রাস্তাটি উন্মুক্ত করার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

উক্ত প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি অরুণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুমন মোদক, স্থানীয় ইউপি সদস্য শাহ-আলম, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ খান, সাবেক সভাপতি মুনসুর মাঝি, নিরঞ্জন রাজবংশী, খোকন ঘোষ, শ্যামল রাজবংশী, সঞ্জিত সাহা এবং জনি ঘোষসহ এলাকার পাঁচ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)