টঙ্গীবাড়ি প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ নভেম্বর ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সাবেক অতিরিক্ত সচিব মোঃ আবুবক্কর সিদ্দিক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা চৌধুরী, টঙ্গীবাড়ি উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক,টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,মৎস কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান ,প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন,মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার,সমাজসেবা কর্মকর্তা মেঃ হামিদুল্লাহ মিয়া,আনসার বিটিভি কর্মকর্তা আঃ মান্নান,টঙ্গীবাড়ি থানা সেকেন্ড অফিসার রবিউল ইসলাম,টঙ্গীবাড়ি সরকারী ডিগ্রী কলেজের প্রভাসক বাবু পরিতোষ ঘোষ,হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান দেওয়ান, ,উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক গন্যব্যাক্তি বর্গ।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয় এবং আরো বলেন আমরা জনগন যদি সচেতন না হই তাহলে প্রশাসনের উপজেলা নিয়ন্ত্রন কঠিন হবে।