বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সীগঞ্জে ইউপি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ● মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখালেন জেলা প্রশাসক ● মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে বিদায় সংবর্ধনা ● ২০২৭ সালের এইচএসসিতে ৫০ শতাংশ জিপিএ-৫ অর্জনের আহ্বান জেলা প্রশাসকের ● নারী-শিশুর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে জুবাইদা-সোফির আলোচনা ● শ্রীনগরে মন্দিরের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন ● টঙ্গীবাড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ● টংগিবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়া প্রেসক্লাবের কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ. ● গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখালেন জেলা প্রশাসক

আবু সাঈদ দেওয়ান সৌরভ :

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:৩০ এ এম
মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন  শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখালেন জেলা প্রশাসক

 

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। র‍্যালিতে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম ও কৌশল হাতে-কলমে শেখানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের অন্যতম পূর্বশর্ত ব্যক্তিগত পরিচ্ছন্নতা। আর পরিচ্ছন্ন থাকার প্রথম ও গুরুত্বপূর্ণ অভ্যাস হলো নিয়ম মেনে হাত ধোয়া। অপরিষ্কার হাতের মাধ্যমে খাবারের সঙ্গে জীবাণু শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। তাই খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর এবং প্রয়োজনীয় অন্যান্য সময়ে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ হাত ধোয়ার যে সঠিক পদ্ধতি শিখেছ, তা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদ্যালয়ের সহপাঠী ও পরিবারের সদস্যদেরও শেখাতে হবে। প্রত্যেকে সচেতন হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে উঠবে। এ সময় শিক্ষার্থীদের সারা জীবন নিয়মিত হাত ধোয়ার অভ্যাস অনুসরণের আহ্বান জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)