বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সীগঞ্জে ইউপি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ● মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখালেন জেলা প্রশাসক ● মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে বিদায় সংবর্ধনা ● ২০২৭ সালের এইচএসসিতে ৫০ শতাংশ জিপিএ-৫ অর্জনের আহ্বান জেলা প্রশাসকের ● নারী-শিশুর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে জুবাইদা-সোফির আলোচনা ● শ্রীনগরে মন্দিরের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন ● টঙ্গীবাড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ● টংগিবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়া প্রেসক্লাবের কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ. ● গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে ইউপি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আবু সাঈদ দেওয়ান সৌরভ:

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:৩১ এ এম
মুন্সীগঞ্জে ইউপি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

 

মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

উপপরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সদর সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার তৃণমূল পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি হোল্ডিং ট্যাক্স যথাযথভাবে নির্ধারণ ও শতভাগ আদায়, হাট-বাজারের ইজারা ও টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং ১ শতাংশ বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহারের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি আইন, বিধি-বিধান ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।

প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)