বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সীগঞ্জে ইউপি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ● মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখালেন জেলা প্রশাসক ● মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে বিদায় সংবর্ধনা ● ২০২৭ সালের এইচএসসিতে ৫০ শতাংশ জিপিএ-৫ অর্জনের আহ্বান জেলা প্রশাসকের ● নারী-শিশুর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে জুবাইদা-সোফির আলোচনা ● শ্রীনগরে মন্দিরের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন ● টঙ্গীবাড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ● টংগিবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়া প্রেসক্লাবের কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ. ● গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টংগিবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:১৪ এ এম
টংগিবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।


আসিফ আল আজাদ জানান, অভিযানকালে লাম আলিফ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আশরাফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে, গোপাল সুইটমিটে খাদ্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ সরকারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।


এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ী থানা পুলিশের একটি দল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)