বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সীগঞ্জে ইউপি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ● মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখালেন জেলা প্রশাসক ● মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে বিদায় সংবর্ধনা ● ২০২৭ সালের এইচএসসিতে ৫০ শতাংশ জিপিএ-৫ অর্জনের আহ্বান জেলা প্রশাসকের ● নারী-শিশুর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে জুবাইদা-সোফির আলোচনা ● শ্রীনগরে মন্দিরের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন ● টঙ্গীবাড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ● টংগিবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়া প্রেসক্লাবের কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ. ● গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:১১ এ এম
গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী মাহতাব উদ্দিন মাসুম, সহ-সভাপতি গাজী আলাউদ্দিন প্রমুখ।


সভায় উপস্থিত ছিলেন একাডেমির কোষাধ্যক্ষ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, সদস্য ফাতিমা আক্তার, মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ শরিফুল করিম, মোয়াজ্জেম হোসেন জুয়েলসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য।


সভায় উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং অ্যাডহক কমিটি পুনর্গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া একাডেমির কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পরে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)