বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সীগঞ্জে ইউপি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ● মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখালেন জেলা প্রশাসক ● মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে বিদায় সংবর্ধনা ● ২০২৭ সালের এইচএসসিতে ৫০ শতাংশ জিপিএ-৫ অর্জনের আহ্বান জেলা প্রশাসকের ● নারী-শিশুর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে জুবাইদা-সোফির আলোচনা ● শ্রীনগরে মন্দিরের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন ● টঙ্গীবাড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ● টংগিবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়া প্রেসক্লাবের কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ. ● গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও মেলা

আবু সাঈদ দেওয়ান সৌরভ:

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:৪৩ এ এম
মুন্সীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও মেলা


‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমবায় মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

র‍্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, জেলা সমবায় কর্মকর্তা মো. মাইনউদ্দিন খন্দকারসহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশিক্ষণার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালি শেষে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত সমবায় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক ও টেকসই উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমাজের কোনো শ্রেণি-পেশার মানুষকে পিছিয়ে রাখা যাবে না। এ লক্ষ্যে সমবায় অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তা ও আগ্রহী জনগোষ্ঠীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, ঋণ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

বক্তারা আরও বলেন, সেলাই, কাঁথা ও হস্তশিল্পের পাশাপাশি বর্তমান বাজারের চাহিদা বিবেচনায় ড্রাইভিং, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এবং ফুড অ্যান্ড বেভারেজ খাতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হচ্ছে।

সভায় জানানো হয়, সমবায় অধিদপ্তরের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমন্বিতভাবে কাজ করছে। সমবায় সমিতি গঠনের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি এসব সুযোগ-সুবিধা গ্রহণ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)