বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সীগঞ্জে ইউপি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ● মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখালেন জেলা প্রশাসক ● মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে বিদায় সংবর্ধনা ● ২০২৭ সালের এইচএসসিতে ৫০ শতাংশ জিপিএ-৫ অর্জনের আহ্বান জেলা প্রশাসকের ● নারী-শিশুর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে জুবাইদা-সোফির আলোচনা ● শ্রীনগরে মন্দিরের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন ● টঙ্গীবাড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ● টংগিবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়া প্রেসক্লাবের কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ. ● গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়া প্রেসক্লাবের কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:১২ এ এম
গজারিয়া প্রেসক্লাবের কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ.


মুন্সীগঞ্জের গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 


গতকাল সোমবার সকাল ১১টার দিকে 
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন মোল্লার নেতৃত্বে নবনির্বাচিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিঞা, সহ সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান আফরান, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, কার্যকরী সদস্য মহিউদ্দিন আহমেদ ও সাগর হোসেন এবং সাধারণ সদস্য রাজু বাবু, ওসমান গনি, রাসেল সরকার প্রমূখ।


এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানান। গজারিয়ার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং এলাকার উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।


সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও উম্মে হাফছা নাদিয়া নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি আরও বলেন আপনারা সংবাদ কর্মীগণ দেশ ও জাতির দর্পণ আপনাদের মাধ্যমে আমরা দেশের এবং বিদেশের খবর পাই সাথে সাথে আপনাদের লিখনীর মাধ্যমে আমরা আমাদের ভূল ভ্রান্তি খুঁজে পাই। আমি আশা করি আপনারা দেশ ও জাতির কল্যানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)